উত্তরবঙ্গে আগামী কয়েক দিন আবহাওয়া নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। নিম্নচাপের প্রভাবে পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যার ফলে ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
আগামী ১০ জুলাই থেকে ১৩ জুলাই-এর মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে।
আগামীকাল কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
🔴উত্তরবঙ্গের আবহাওয়া :-
***************************
আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় একটানা প্রবল বর্ষণের জন্য সতর্কতা (রেড ও অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।
আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭°C এর কাছাকাছি ঘোরাফেরা করবে. বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯১% থাকার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে. এছাড়া বৃষ্টির সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে. দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষ ও পর্যটকদের পাহাড়ি ঢাল এবং নদীনালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে.
কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
দার্জিলিং ও কালিম্পং: পাহাড়ি এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড বা ধস নামার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর: এই জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে ধস নামতে পারে, যার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিস্তা, তোর্সা-সহ উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। নদী সংলগ্ন এলাকায় **বন্যা বা হঠাৎ বান** দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
🔴দক্ষিণবঙ্গের আবহাওয়া:-
****************************
শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে গড়ে উঠছে মরশুমের অন্যতম শক্তিশালী বৃষ্টি বলয় তৈরী হয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া এবং অতি প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল ৯ জুলাই দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক দফা বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলীয় জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 32°C এবং সর্বনিম্ন 28°C -এর আশেপাশে থাকবে।
তাপমাত্রা: দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32°C এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা 28°C -এর কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গুমোট গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে।
বৃষ্টিপাত: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় মৌসুমি বায়ু ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাতাস: দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ থেকে ১২ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
🔴কোচবিহারের আবহাওয়া :-
****************************
আগামীকাল ৯ জুলাই কোচবিহারে সাধারণত মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন আর্দ্রতার পরিমাণ প্রায় ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা: প্রায় ২৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: প্রায় ২৭° সেলসিয়াস
বৃষ্টিপাতের সম্ভাবনা: সারাদিন প্রায় ৮০%
বাতাসের গতিবেগ: দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ কিমি বেগে বাতাস বইতে পারে।

