১৬.০৪.২৫,কোচবিহার:
বি এস এফের গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি সীমান্তে। জানা গিয়েছে, এদিন দুপুরে সীমান্তে পাচার করার উদেশ্যে এসেছিলো কয়েকজন বাংলাদেশি পাচারকারি। ঘটনাটি দেখতে পেয়ে বি এস এফ বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। সেই সময় পাল্টা বিএসএফ পাম্প অ্যাকশন গান দিয়ে গুলি চালালে জখম হয় এক পাচারকারি। পরবর্তীতে রক্তাত্ত অবস্থায় তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে মৃত ওই বাংলাদেশি পাচারকারীর নাম এখনো জানা যায়নি।এই ঘটনা নিয়ে বি এস এফ এর পক্ষ থেকে কোনো বক্তব্য মেলেনি।

