জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি :
কাজে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে বাইকের সজোরে ধাক্কা। ঘটনাস্থলে মৃত্যু বাইক চালকের। বাইকের থাকা আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম নাসিরুল ইসলাম। তার বাড়ি মোরঙার খলাইগ্রাম এলাকায়। জানা যায় দুই যুবক বাইকে প্রতিদিনের মতো এদিনও জুড়াপানি এলাকার একটি প্লাইউড মিলে কাজে যাচ্ছিল। সেই সময়ে রাস্তা পাশে একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়ে ছিল। নাসিরুল আরেকজনকে নিয়ে দ্রুত গতিতে কর্মস্থলে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারা। বাইকটি গাড়ির পেছনে আটকে যায়।রাস্তার উপর দুইজন ছিটকে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধারের পর ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিরুলকে মৃত বলে ঘোষনা করে। অপর যুবকের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে লরিটিকে আটক করে। জানা যায় দীর্ঘদিন ধরেই তারা প্লাইউড মিলে কাজ করছিল। এদিনও কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে রওনা দিয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত বাইকের পাশেই খাবারের টিফিন বাটি পড়েছিল। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পরিবারের সদস্যরা পৌছে কান্নায় ভেঙে পড়ে। পুলিশ সূত্রে খবর দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লরিটিকে আটক করা হয়েছে।

