মাথাভাঙ্গা, ১৭ মে :
পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বোসকে সংবর্ধনা দেওয়া হল মাথাভাঙ্গাতে। রবিবার দুপুর দুটো নাগাদ মাথাভাঙ্গা রেলস্টেশনে বিজেপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে তিনি কোচবিহারে ফেরেন। ফেরার সময় মাথাভাঙ্গা রেলস্টেশনে বিজেপির বিভিন্ন মন্ডলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয় বলে জানা গিয়েছে
এ বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ কুমার মন্ডল বলেন আমাদের উত্তরবঙ্গের গর্ব রথীন্দ্রনাথ বোস। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আজ তিনি প্রথম উত্তরবঙ্গ তথা কোচবিহারে পদার্পণ করলেন তাই মাথাভাঙ্গা শহর মন্ডলের পাশাপাশি বিভিন্ন মন্ডলের পক্ষ থেকে এদিন তাকে সংবর্ধনা দেওয়া হয় বলেও জানান তিনি।

