on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: আবাসের দুর্নীতি ও কাটমানির অভিযোগে তুফানগঞ্জে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, চলল ‘ডিম থেরাপি’
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহার

আবাসের দুর্নীতি ও কাটমানির অভিযোগে তুফানগঞ্জে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, চলল ‘ডিম থেরাপি’

Online Desk
Last updated: June 25, 2026 1:33 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

তুফানগঞ্জ, ২৫ জুন:

 

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, জমি কেনাবেচায় কাটমানি এবং সেতুর কাজ আটকে রেখে তোলাবাজির একাধিক অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে এক দাপুটে তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীর বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। শুধু বিক্ষোভই নয়, অভিযুক্ত নেতার বাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে অভিনব ‘ডিম থেরাপি’ও দিলেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই দম্পতির নাম অরুণ কুমার দাস এবং পায়েল দাস। পায়েল দাস তুফানগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা এবং তাঁর স্বামী অরুণ দাস ধলপল ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। স্থানীয়দের অভিযোগ, স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে এলাকায় একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে তাঁরা মোটা টাকা কাটমানি নিয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, এলাকায় যেকোনো জমি কেনাবেচার ক্ষেত্রেও এই তৃণমূল নেতাকে নির্দিষ্ট অঙ্কের কাটমানি দেওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

তবে সাধারণ মানুষের ক্ষোভ সবচেয়ে বেশি আছড়ে পড়েছে একটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে। জানা যায়, কোচবিহার থেকে অসম যাওয়ার হেরিটেজ রোডের ওপর একটি সেতুর কাজ চলছিল। অভিযোগ, অরুণ কুমার দাস ওই সেতুর ঠিকাদার সংস্থার কাছ থেকে বিপুল অঙ্কের কাটমানি নেন এবং তোলাবাজির জেরে বর্তমানে ওই সেতুর কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এলাকার এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছায় এবং তারই বহিঃপ্রকাশ ঘটে এদিন।

ক্ষুব্ধ এলাকাবাসী ওই দম্পতির বাড়ি ঘেরাও করে স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে তাঁদের বাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়তে থাকেন। বিক্ষোভকারীদের সাফ কথা, উন্নয়নের কাজ আটকে রেখে নিজেদের পকেট ভরছেন এই নেতারা, যা আর বরদাস্ত করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা বা পঞ্চায়েত সমিতির সদস্যা বিধানসভা নির্বাচনের পর থেকে বাড়ি ছাড়া।

You Might Also Like

টোটোতে করে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় টোটো উল্টে আহত হলো দুই মাধ্যমিক পরীক্ষার্থী
ভেজাল দুধ পান করায় মৃত প্রায় ১৫ জন, আশঙ্কাজনক অবস্থায় আরো ১১ জন
পুরাতন চওড়াহাট বাজারের কাপড় পট্টিতে বোমাতঙ্ক
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলিগুড়িতে RAF ব্যাটালিয়নের যোগ শিবির ও সচেতনতা র‌্যালি
তোলা না দেওয়ায় শ্রমিক পেটানোর অভিযোগ, জলপাইগুড়ি রোড স্টেশনে চাঞ্চল্য
TAGGED:#COOCHBEHAR#Northbengal#tufanganj
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?