শিলিগুড়ি, ২৪ জুন
বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নাবালিকা কে কে ধর্ষণ এবং পরে তিন মাস বাড়িতে বন্দী
একাধিক অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া দুই গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যের দুই ছেলেকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।
দুই অভিযুক্ত সুরজিৎ রায় ও তার দাদা সম্রাট রায় কে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।
জানা গেছে, দিনের পর দিন ১৫ বছরের এক নাবালিকার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর পাশাপাশি ধর্ষণের মতো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টায় অভিযোগে পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার দাবিতে সড়ব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা।
এছাড়া পুলিশের দারস্থ হওয়ার আগেও হুমকির মুখে পড়তে হয়েছিল বলে দাবি নাবালিকার বাবার তিনি বলেন থানায় অভিযোগ দায়ের করলে মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে অভিযুক্তরা।
উল্লেখ্য নাবালিকা এবং পরিবার সকলে ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়ির পাশে ভাড়া থাকতেন এবং বছরখানেক আগে মাটিগাড়া থানার এলাকায় অন্যত্র চলে যান। অভিযোগ নাবালিকা স্কুলে যাওয়ার সময় প্রায় তাকে উত্তপ্ত করতেন পঞ্চায়েত সদস্যের ছোট ছেলে সুরজিৎ। মাস তিনেক আগে একদিন মেয়েটি বাড়িতে একা ছিল সেই সুযোগে অভিযুক্ত ঘরে ঢুকে ধর্ষণ করেন।
নাবালিকার বাবার দাবি যে ঘটনার পর মুখ না খোলার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে এই নাবালিকার সঙ্গে ওই ছোট ছেলের বিয়ে দেবেন বলে জানানো হয় এরপর তাদের বাড়িতে মেয়েকে নিয়ে যায় অভিযুক্তের পরিবার।
এরই মধ্যে কিশোরীর কে বিয়ে দেওয়া হয় এবং প্রায় তিন মাস ধরে তার ওপর মানসিক ও শারীরিকভাবে তো অত্যাচার চালানো হয়েছে আর মূল নেপথ্যে ছিলেন সম্রাট রায় এমনকি এও বলা হয়েছে যে ১৮ বছর হওয়ার পর তাকে মেরে ফেলা হবে। অবশেষে দিন দুয়েক আগে কিশোরী পালিয়ে নিজের বাড়িতে আসে এবং পরিবারকে পুরো বিষয় খুলে জানায়।।।

