নিজস্ব সংবাদদাতা, ২৮ জুন:
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির জন্য ৩০ জুন বা ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
🔴উত্তরবঙ্গের আবহাওয়া:-
**************************
আগামীকাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । টানা তিন দিন প্রবল দুর্যোগের পর, এই জেলাগুলোতে বিচ্ছিন্নভাবে অতি প্রবল বর্ষণ ও পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
অতি ভারী বৃষ্টির সতর্কতা :-
কোচবিহার, আলিপুরদুয়ার, ও জলপাইগুড়ি এই তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
অতি বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মালদহ ও দুই দিনাজপুর এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সাথে কোথাও কোথাও সাময়িক ভারী বৃষ্টিও হতে পারে।
🔴দক্ষিণবঙ্গের আবহাওয়া :-
***************************
আগামীকাল দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে (যেমন পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর) ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম বজায় থাকবে।
তাপমাত্রা:
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সমুদ্র উপকূলবর্তী সতর্কতা:
উপকূলবর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠে ঢেউয়ের উচ্চতা ও গতিবিধি কিছুটা স্বাভাবিকের চেয়ে আলাদা থাকতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির জন্য ৩০ জুন বা ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
🔴কোচবিহারের আবহাওয়া :-
*****************************
আগামীকাল কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে এবং বর্ষার সক্রিয়তার কারণে জেলাজুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
তাপমাত্রা: সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
বাতাসের আর্দ্রতা: বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ প্রায় ৯১% পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে গরম ও অস্বস্তি বেশি অনুভূত হবে।
বৃষ্টির সম্ভাবনা: দিন ও রাত মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৫% থেকে ৮০%।
বাতাসের গতিবেগ: দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সতর্কবার্তা :-
বজ্রপাতের আশঙ্কা থাকায় ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে।

