জলপাইগুড়ি , ৩১ জুলাই
বিশ্ব রেঞ্জার্স ডে পালিত জলপাইগুড়িতে, উঠলো বেতন কাঠামো নিয়ে প্রশ্ন।
জলপাইগুড়ি জেলা নাম টি সামনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে গভীর গরুমারা জাতীয় উদ্যান,চাপরা মাড়ি বনাঞ্চল সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। এই ভৌগোলিক অবস্থানেই বসবাস পৃথিবীর অন্যতম বিরল প্রাণী এক শৃঙ্গি গন্ডারের। এছাড়াও রয়েছে হাজার হাজার প্রজাতির ফুলফল, অর্কিড সহ কীটপতঙ্গ। এই গভীর বনাঞ্চলের রক্ষকদের অন্যতম পদ ফরেস্ট রেঞ্জার্স।
শুক্রবার দিনটিকে বিশ্ব রেঞ্জার্স ডে হিসেবে পালন করা হয়,তারই অংশ হিসেবে এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ কক্ষে জালপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করে দিনটির। যদিও এই বিষয়ে দিনের অনুষ্ঠানে উঠে আসে রেঞ্জার্স দের বেতন কাঠামো নিয়ে প্রশ্ন, রেঞ্জার্স দের দাবি বর্তমান সময় অনুযায়ী বেতন কম , এটার বৃদ্ধি করা হোক।

