দিনহাটা, ৫ এপ্রিল :
শনিবার দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ সিতাই থানার পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি। জানা যায় শুক্রবার রাতে সিতাই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব ভাড়ালী এলাকায় সন্দেহ ভাজন এক ব্যক্তিকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পূর্ব সিতাই এলাকার প্রদীপ বর্মন নামের গ্রেফতার ব্যক্তি বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায়,এদিন শনিবার তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দিনহাটা আদালতে পেশ করে সিতাই থানার পুলিশ। বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৭ ই এপ্রিল ফের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।

