মাথাভাঙ্গা, ৭ জানুয়ারী :
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে ডাকালিরহাট এলাকায়। জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক গাছে ধাক্কা মারলে এই পথ দুর্ঘটনা ঘটে।ঘটনায় মৃত্যু হয় মলয় বর্মন নামে বয়স ২৪ এর এক যুবকের।তার বাড়ি শীতলকুচির ভাঐরথানা এলাকায় এবং তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর তার ভাইও একজন পরিচয় শ্রমিক, অরুনাচল প্রদেশে কাজ করে। মাথাভাঙ্গা থেকে তার ভাইকে আনতে যাচ্ছিলেন বাইকে করে। কিন্তু যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এরপর স্থানীয়রা গুরুতর অবস্থায় মলয় বর্মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। পুলিশ সূত্রে খবর দেহ ময়নাতদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

