জলপাইগুড়ি, ২৪ জানুয়ারী :
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যজাত শিশুর মাথা নিয়ে ঘুরছে পথ পুকুর। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য। এদিন বিকেলে মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতর থেকে একটি কুকুর কে সদ্যজাত শিশুর মাথা মুখে করে নিয়ে বের হতে দেখেন রোগীর আত্মীয়রা। ঘটনা শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ র দাবি এটি মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের শিশুর মাথা নয়।বাইরে থেকে পথ কুকুর হয়তো শিশুর মাথা টিকে নিয়ে এসেছে। পুলিশের পাশাপাশি মেডিক্যাল কলেজ ঘটনার আলাদা করে তদন্ত শুরু করছে।

