কোচবিহার, ১১ জানুয়ারী :
রাস্তায় স্প্রিডব্রেকারের দাবিতে পথ অবরোধ করলো এলাকাবাসী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার শিবযজ্ঞ রোড এলাকায়।
জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার এই রাস্তাটিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে । বিশেষ করে রাতের দিকে । দুর্ঘটনায় প্রাণও গিয়েছে এই রাস্তায়।শনিবার রাতেও এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে । এতে ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি , রাস্তা দিতে স্পিড বেকার লাগাতে হবে । রবিবার পথ অবরোধের জেরে আটকে যায় রাস্তার যান চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা দাবি করেছে , এই সমস্যা একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি । ফলে অবিলম্বে সমস্যার সমাধান করার দাবী তুলেছে তারা ।

