দিনহাটা, ১৭ মার্চ :
রেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় চাঞ্চল্য জি- আটিয়াবাড়ী এলাকায়।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জি- আটিয়াবাড়ী এলাকায় রেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় বড় আটিয়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের জি- আটিয়াবাড়ী এলাকার অবিনাশ বর্মন নামের বয়স্ক এক ব্যক্তি এদিন সকাল বেলা তার বাড়ীর সামনেই রেল লাইনে শিলিগুড়ি- বামন হাট প্যাসেঞ্জার রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে। ওই ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ রোগে ভুগছিলেন। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

