শিলিগুড়ি , ১ আগস্ট
দেশজুড়ে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত জনগণনা কর্মসূচি। এবারের জনগণনায় প্রথমবার নাগরিকদের জন্য চালু হয়েছে স্বগণনার ব্যবস্থা, যার মাধ্যমে নির্ধারিত অনলাইন পোর্টালে পরিবারের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ।
এই কর্মসূচির সূচনা উপলক্ষে শনিবার শিলিগুড়িতে নিজের বাসভবন থেকে অনলাইনে স্বগণনার তথ্য জমা দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পুরনিগমের আধিকারিকদের উপস্থিতিতে মোবাইল ফোন ব্যবহার করে তিনি সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
বিধায়ক জানান, নতুন এই পদ্ধতি সহজ ও সময় সাশ্রয়ী। এতে নাগরিকরা ঘরে বসেই তথ্য জমা দিতে পারবেন, ফলে জনগণনার কাজ আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত স্বগণনার জন্য অনলাইন পোর্টাল খোলা থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য সকল নাগরিকের প্রতি আবেদন জানানো হয়েছে।

