শিলিগুড়ি, ৬ জানুয়ারী :
শিলিগুড়ি মহাকুমার বিধান নগরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বিধাননগর ব্রাঞ্চে নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে চললো গুলি। এই ঘটনায় আহত শিশুসহ পাঁচজন। জানা গিয়েছে এদিন ব্যাংকের গ্রাহকরা টাকা তুলছিলেন এবং টাকা জমা করছিলেন। সেই সময় আচমকাই নিরাপত্তা রক্ষির বন্দুক থেকে গুলি চলে যায়। এই ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর যখনদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বিধান নগর থানার পুলিশ।

