শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারী :
বাবার হাতে খুন হলো ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির নরেশ মোড় সংলগ্ন এলাকায়। যুবকের নাম নিমাই পাল(২৬)। জানা গিয়েছে নিমাই দীর্ঘদিন ধরে নেশা করতো এবং বাড়িতে টাকার জন্য বাবা মায়ের উপর অত্যাচার চালাতো। গতকাল সন্ধ্যাবেলায় নিমাই মায়ের কাছে নেশা করার জন্য টাকা চায়। তার মা তাকে টাকা দিতে অস্বীকার করায় মাকে মারধোর শুরু করে সে। সেই সময় তার বাবা নীলকান্ত পাল তাকে বাঁধা দিতে এলে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় বাবার মারের ধাক্কায় ছিটকে পড়ে নিমাই। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় তার বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করেছে আশিঘড় ফাঁড়ির পুলিশ।

