দুই লক্ষ টাকা ব্যায়ে তৈরী হচ্ছে জুবিন গার্গের মূর্তি। জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান

কোচবিহার শহরে বসতে চলেছে কিংবদন্তি সংগীত শিল্পী জুবিন গার্গের মূর্তি। সেই মূর্তি তৈরীর কাজ শুরু করা হয়েছে বলে জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । এই খবরে খুশির হাওয়া ছড়িয়েছে জুবিন গার্গের সকল ভক্তদের মনে।
। সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং এ সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর তার স্মৃতিতে কোচবিহার শহরে একটি মূর্তি বসানোর ইচ্ছা প্রকাশ করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তবে এই মূর্তি যে বসানো হবে সেই সিদ্ধান্তে তিনি শিলমোহর দিলেন বৃহস্পতিবার। তার কথায়, জুবিন গার্গের মূর্তি তৈরীর কাজ শুরু হয়েছে। প্রায় দু লক্ষ টাকা ব্যয় করে এই মূর্তি তৈরি করা হচ্ছে । খুব শীঘ্রই কোচবিহার শহরে মূর্তিটি বসানো হবে । তবে কোথায় বসানো হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। বোর্ড মিটিং এ সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

