মাথাভাঙ্গা, ২৬ মার্চ :
মাথাভাঙ্গায় কলকনাথের অষ্টমী স্নানের মেলায় গিয়ে মহামায়া মন্দিরে পুজো দিলেন মাথাভাঙ্গার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।এদিন তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।
এদিন প্রথমেই নিশীথ প্রামানিক এলাকায় একটি শিবমন্দিরে পুজো দেন তারপর মহামায়া মন্দিরের উদ্দেশ্যে যান এবং মন্দিরে যাওয়ার সময় নিশীথ প্রামানিককে কাছে পেয়ে হাত মেলানো এবং সেল্ফি তোলার হিড়িক পড়ে যায়। পরবর্তীতে মহামায়া মন্দিরে পুজো দিয়ে নিশীথ প্রামানিক বলেন মায়ের মন্দিরে পুজো দিয়ে সমগ্র মাথাভাঙ্গা বাসীর মঙ্গল কামনা করলাম। সেইসঙ্গে মায়ের কাছে এই প্রার্থনা করলাম ,মা যেন আমাদের শক্তি দেয় এবং বাংলায় যে অশুভ শক্তি বাংলাকে কলুষিত করেছে ,বাংলার গরিমাকে নষ্ট করেছে ।সেই অশুভ শক্তিকে যাতে বাংলা থেকে সরিয়ে বাংলায় দ্রুত সূর্যোদয় ঘটাতে পারি সেই কামনাই মায়ের কাছে করলাম বলেও বলেন তিনি।

