মাথাভাঙ্গা, ১৮ মার্চ :
স্কুলে ছুটি পেতে মানসিক হেনস্থার অভিযোগ তুলে মাথাভাঙ্গা মহকুমা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙ্গা হাইস্কুলের এক শিক্ষিকা। পাশাপাশি সহকারী আরও কয়েকজন শিক্ষকও হেনস্থা করছে বলে অভিযোগ তার। শিক্ষিকা মাধবি দেব-এর অভিযোগ সিসিএল পেতে হয়রানি করা হচ্ছে,এমনকি স্কুলের টিআইসির নির্দেশে ডি,আই অফিসে গিয়েছিলেন সেখানেও প্রমাণ চাওয়া হয়েছে । ছুটির জন্য প্রমাণ দেওয়া সত্বেও সেই প্রমানেও সংশয় প্রকাশ করে। এরফলে মানসিক ভাবে তিনি আঘাত পেয়েছেন।
এই বিষয়ে ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর আশ্বাস রয়েছে সঠিক বিচার করবেন বলেও জানান তিনি। সাংবাদিক বৈঠক করার পর যদি কোনো সমস্যার মুখোমুখি হন তার জন্য দায়ী থাকবেন স্কুলের টিআইসি এমনটাও বলেন। তবে কেনো হেনস্থা করা হচ্ছে তিনি বুঝতে পারছেন না বলেই দাবি। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সময় থেকেই তার সাথে এমনটা করা হচ্ছে, চাকরি জীবনে ১৭ বছরে তিনি কখনও এরকম হেনস্থা হননি বলেও দাবি করেন।
যদিও অভিযোগ অস্বীকার স্কুলের টিআইসির। তিনি বলেন সঠিক নথি দিলে সিসিএল পাবেন, এটা এম,সি বলেছে, তিনি বলেন নি। সিসিএল দেওয়া হয়,তবে সঠিক পদ্ধতিতে আবেদন করলে অবশ্যই পাবেন। অভিযোগ করতেই পারে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। এছাড়া তিনি আরও বলেন তিনি ইতিমধ্যেই দায়িত্ব ছেড়েও দিয়েছেন তবে নতুন কাউকে এখনো বসানো হয়নি। টিআইসি আরও বলেন তাকে এবং স্কুলকে কালিমালিপ্ত করতেই এরকম অভিযোগ।

