কোচবিহার:দ্বীপজয় বর্মন, ১১/১০/২০২৫
বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে বিতর্কিত মন্তব্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কোচবিহারের তৃণমূল সাংসদদের
শনিবার কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত অন্দরানফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি রেগুলেট মার্কেটে এলাকায় বিজয়া সম্মেলনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কোচবিহারের সাংসদ। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন – নাটাবাড়ির বিজেপি কত ঔদ্ধত্য কর্মীরা বলছেন নিশীথ প্রামানিককে প্রার্থী করবেন। আমি বলছি নিয়ে আসুন যত বড়ই ক্রিমিনাল মাস্তান হোক নাটাবাড়ি কেন্দ্রের কবর করে দেবো এটাই তৃণমূল কংগ্রেসের শেষ সিদ্ধান্ত। অপরদিকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন – নিজে নিজের জায়গায় বিজেপি যেখানে প্রপাকণ্ডা তৈরি করতে চেষ্টা করবে তার যোগ্য জবাব দেবেন। তিনি বলেন আপনারা বলবেন তোমার দেখা নাই ভোটের আগে ছাড়া তোমার দেখা পাওয়া যায় না অতএব ভোটের ময়দানে তোমার কোন কথা শুনবো না। সর্বত্র বিজেপিকে ব্লক করবেন কোথাও জানি মিটিং মিছিল প্রচারে বিজেপি না বেরোতে পারে তার ব্যবস্থা করবেন।

