আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারী :
আলিপুরদুয়ার জেলার নতুন হাসিমারা এলাকায় তৃণমূলের জনসভা আয়োজিত হল। এই জনসভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা।
এদিনের জনসভা থেকে তৃণমূল নেতৃত্বরা একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগে এছাড়া এস আই আর ই্যসুতে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে এমনকি নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম বলে তুলোধনা করে।

