কোচবিহার, ৫ এপ্রিল :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে উদ্বুদ্ধ । জনসভায় নিজের হাতে আঁকা প্রধানমন্ত্রীর ছবি নিয়ে হাজির কোচবিহার নাটাবাড়ি বিধানসভার যুবক কৌশিক দাস । ইচ্ছে নিজের হাতে আঁকা এই ছবিটি জীবনের আদর্শ ব্যক্তির হাতে তুলে দেওয়া। কৌশিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন একাধারে আদর্শ ব্যক্তিত্ব তেমনই তিনি যুবদের আইকন । তার ভাষণে বারবার উদ্বুদ্ধ হই । আমার ইচ্ছেই এই ছবিটি নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া।

