শিলিগুড়ি ,৪ জুন
মদের আসরেই বচসা,শ্বাসরোধ করে খুন যুবককে,গ্রেফতার দুই সঙ্গি।
গত শুক্রবার অর্থাৎ ২২শে মে সকালে শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরের জঙ্গলে এক যুবকের দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে এন জে পি থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এরপর এনজেপি থানার আই সি রঞ্জন দাসের নেতৃত্বে তদন্তে নেমে এনজেপি থানার সাদা পোশাকের পুলিস জানতে পারে যে মৃত ওই যুবক জলপাইমোড় নিচপাড়ার বাসিন্দা নাম সৌকুমার পারিদা,ওরফে লামা।বয়স ২১ বছর।
এরপর ঘটনার সন্দেহে গত বুধবার শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাইমোড় নতুন পাড়ার বাসিন্দা সঞ্জীব দাস ও অশোকনগরের বিশাল দাসকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ চালালে উঠে আসে আসল তথ্য। তারা জানায় যে, ২১শে মে রাত্রে তারা তিনজনে জলপাইমোড় সংলগ্ন এলাকায় মদ্যপান করে। এরপরেই সৌকুমার পারিদার সাথে তাদের বচসা বাধলে দুজন মিলে তাকে শ্বাসরোধ করে খুন করে।এরপর দেহটি ভ্যানে করে নৌকাঘাটে এনে মহানন্দা নদীর চরের জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়।
ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।।

