দিনহাটা, ২৭ মার্চ :
রামনবমী উপলক্ষ্যে প্রতিমা নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সিতাইয়ে। অভিযোগ শোভাযাত্রায় জন্য নিয়ে আসা সাউন্ড সিস্টেম আটকে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।এঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন আয়োজককারীরা। শুক্রবার সিতাইয়ের নেতাজি বাজারের ভেকরা কাঁঠাল এলাকায় রামনবমী উপলক্ষে নিয়ে আসা সাউন্ড সিস্টেম আটকে দেয় প্রশাসন এবং তা থানায় নিয়ে যাওয়া হয়। এরপরেই আয়োজকরা নেতাজি বাজার এলাকায় পথ অবরোধ করেন। ঘণ্টা দুয়েক সেই অবরোধ চলার পর পথ অবরোধ তুলে নেন তারা। শুক্রবার নেতাজী বাজার তামাকের হাটিমাঠ থেকে সিতাই বাজার পরিক্রমা করে খামার সিতাই বুড়ির পাট সংলগ্ন মালদা নদীর চরে পুজোর আয়োজন করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে। যদিও মাঝপথেই সাউন্ড সিস্টেম আটক করে প্রশাসন এবং তা নিয়ে যাওয়া হয় থানায় আর তাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় পরবর্তীতে আয়োজনকারীরা পথ অবরোধে শামিল হন। এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থক জগদীশচন্দ্র বর্মন বলেন – অনুমতি থাকার পরেও প্রশাসন আটকে দিল। আমরা ডিজে নিয়ে আসিনি কয়েকটি বক্স ছিল গান বাজানোর জন্য তাও প্রশাসন আটকে থানায় নিয়ে গেল। যে ছয়টি কারণ দেখিয়েছিলেন তার সব কয়টি আমরা পালন করেছি তারপরও এই অবস্থা। আমরা পথ অবরোধ তুলে নিতে বলেছি কিন্তু প্রচুর সাধারণ মানুষ পথ অবরোধে বসে রয়েছেন। কোন রাজ্যে বাস করছি কেউ জানে না। যদিও সিতাই থানার আই,সি দীপাঞ্জন দাস জানান, একটি সমস্যা হয়েছিল ডিজে বাজানো নিয়ে সেই সমস্যা মিটে গেছে।

