আলিপুরদুয়ার, ২০ এপ্রিল :
আলিপুরদুয়ারে রোড শো করল দেব। আলিপুরদুয়ার তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে রোড শো করে দেব।
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সকাল থেকেই ছিল জনগণের উপচে পড়া ভিড়।বিশেষ যুবক-যুবতীদের ভিড় ছিল দেখার মত।বেলা ১২ টা থেকে দেখা যায় মাঠে আমজনতার জমায়েত।শুধু এলাকাবাসীরাই নয় আলিপুরদুয়ার জেলার সব ব্লক থেকে মানুষ এসেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবকে দেখতে।
আলিপুরদুয়ার বিধানসভার তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে সোমবার দুপুরে রোড শো করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। প্যারেড গ্রাউন্ড থেকে বক্সা ফিডার রোড হয়ে রোড শো করে ।সুসজ্জিত গাড়িতে ওঠেন সুপারস্টার দেব। সঙ্গে ছিলেন প্রার্থী সুমন কাঞ্জিলাল।
দেবের রোড শো চালু হওয়ার পর থেকে জনগণের ভিড় আরও উপচে পড়ে। তাকে একবার ছুঁয়ে দেখার জন্য হাত বাড়াতে থাকেন অনুরাগীরা। যাকে এতদিন টিভিতে দেখা যেত তাঁকে এত কাছ থেকে দেখতে পাবেন সকলে, যা ভাবনার বাইরে ছিল আলিপুরদুয়ারবাসীর কাছে।

