on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ আলিপুরদুয়ারের দেবাদৃত, স্বপ্ন সফল ইঞ্জিনিয়ার হওয়ার
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গলেখাপড়া

মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ আলিপুরদুয়ারের দেবাদৃত, স্বপ্ন সফল ইঞ্জিনিয়ার হওয়ার

Online Desk
Last updated: May 8, 2026 12:54 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ৮ মে

মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ আলিপুরদুয়ারের দেবাদৃত, স্বপ্ন সফল ইঞ্জিনিয়ার হওয়ার

কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের অবিচল সমর্থন এই তিনকে সঙ্গী করেই মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করে আলিপুরদুয়ারের মুখ উজ্জ্বল করল দেবাদৃত সরকার। আলিপুরদুয়ার শহরের নিউটাউন বাজার রোড এলাকার বাসিন্দা এবং ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র দেবাদৃতের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা জেলাজুড়ে। দেবাদৃতের বাবা দেবব্রত সরকার পেশায় ব্যবসায়ী এবং মা মিষ্টুরানি সরকার গৃহবধূ। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল দেবাদৃতের। শুধু নম্বর পাওয়ার লক্ষ্য নয়, প্রতিটি বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের উদ্দেশ্য নিয়েই সে পড়াশোনা করত বলে জানিয়েছে।
ফল প্রকাশের পর উচ্ছ্বসিত দেবাদৃত জানায়, “আমি আশা করেছিলাম টপ টেনের মধ্যে থাকব এবং ৬৯০-এর বেশি নম্বর পাব। কিন্তু রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করব, সেটা সত্যিই ভাবিনি। খুবই এক্সাইটেড লাগছে।” ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে একজন সফল ইঞ্জিনিয়ার হতে চায় সে। পড়াশোনার চাপের কারণে খেলাধুলায় খুব বেশি সময় দিতে না পারলেও ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে দেবাদৃত। পাশাপাশি পেন্টিং এবং দাবা খেলাও তার অন্যতম পছন্দের। নিজের এই সাফল্যের পিছনে মা-বাবা এবং শিক্ষক-শিক্ষিকাদের বড় অবদানের কথাও উল্লেখ করেছে দেবাদৃত। তার কথায়, “মা-বাবা সবসময় আমাকে সাহস দিয়েছেন, কখনও ভেঙে পড়তে দেননি। আমার যা প্রয়োজন হয়েছে, সবসময় পাশে থেকেছেন। পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।”
দেবাদৃতের এই অসাধারণ সাফল্যে গর্বিত আলিপুরদুয়ারবাসী। আগামী দিনেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলেই আশাবাদী সকলেই।

You Might Also Like

আলিপুরদুয়ারে অশান্তি রুখতে কড়া বার্তা, আইন ভাঙলেই ব্যবস্থা: ময়ূরী বাসু
জনসংযোগে গৌতম দেব, জল ও ব্রিজ সমস্যায় আশ্বাস ৪৬ নম্বর ওয়ার্ডবাসীকে
নাটাবাড়িতে বিজেপি নেতার বাড়ির উঠোনে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
ডাবগ্রাম–ফুলবাড়িতে ফর্ম বিতর্কে উত্তেজনা, আটক বিজেপি কর্মী
কোচবিহারে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় অনুপস্থিত ১০৫০ জন পরীক্ষার্থী । অসুস্থ দুই ছাত্রী
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
দক্ষিণবঙ্গরাজনীতিরাজ্য

সোনারপুরে জনতার রোষে  তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?