মাথাভাঙ্গা, ৮ ফেব্রুয়ারী :
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল শীতলকুচি ব্লকের নিউ গোসাইরহাট নিউটাউন প্রাইমারি স্কুল প্রাঙ্গণে।শীতলকুচি এবং শীতলকুচি পূর্ব চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন সেই আলোচনা সভায়।এমনকি সেই আলোচনা সভায় বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তাদের প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, পরিকাঠামো গত দিক নিয়ে কথা তুলে ধরার সময় দেখা যায় এক শিক্ষকের মাইক কেড়ে নেন তৃণমূলের এক শিক্ষক নেতা।আর সেই সভায় উপস্থিত ছিলেন ডি,পি,এস,সি চেয়ারম্যান রজত বর্মা, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ আরও অন্যান্যরা।আর তাদের উপস্থিতিতে এই মাইক কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।যা নিয়ে তীব্র সমালোচনা করতে ছাড়েনি শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মনও।
তবে তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন তিনি সেই সভায় ছিলেন কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি।

