মাথাভাঙ্গা, ৩ জানুয়ারী :
ফুরফুরা শরীফের পীরজাদা সৈয়দ মাহতাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের ।শনিবার মাথাভাঙ্গা থানায় এই অভিযোগ দায়ের করা হয় মাথাভাঙ্গা সচেতন হিন্দু সমাজের পক্ষ থেকে।অভিযোগ ফুরফুরা শরীফের পীরজাদা সৈয়দ মাহতাব সম্প্রতি একটি ভিডিও বার্তায় শ্রীমদ্ভগবদগীতাকে উল্লেখ করে কুরুচিকর মন্তব্য করে চরম অবমাননা করেছেন।এমনকি সেই মন্তব্যের কারনে মানবতা লঙ্ঘিত হয়েছে বলেও দাবি।তাই যাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেই কারনে উক্ত ব্যক্তির গ্রেফতারির দাবি করে এদিনের এই অভিযোগ দায়ের বলেও জানান মাথাভাঙ্গা সচেতন হিন্দু সমাজের সদস্য ভক্ত রায়।

