শিলিগুড়ি ,২২ আগস্ট
টানা তিন দিনের কর্মসূচি ও একাধিক বৈঠক শেষে শিলিগুড়ির নিউ চামটায় অবস্থিত রিসোর্ট থেকে বেরিয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দীর্ঘ সময় ধরে ম্যারাথন বৈঠক শেষে রিসোর্টেই মধ্যাহ্নভোজন সারেন তাঁরা। এরপর রিসোর্ট থেকে বেরিয়ে দু’জনেই বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
বাগডোগরা বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। টানা তিন দিনের কর্মসূচি শেষে তাঁদের এই সফর ঘিরে রাজনৈতিক মহলেও ছিল ব্যাপক আগ্রহ।

