মাথাভাঙ্গা, ১৭ এপ্রিল :
ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক হিংসাও যেন ততই বেড়ে চলেছে মাথাভাঙ্গাতে। বৃহস্পতিবার রাতে বিজেপির অস্থায়ী কার্যালয়ে হামলার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের।ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহরের ১২ নং ওয়ার্ডে।ঘটনায় উভয় পক্ষের ২ জন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপির অভিযোগ গতকাল রাতে তৃণমূলের লোকজন তাদের বেশ কয়েকজনকে মারধর করে এবং বিধানসভা নির্বাচন উপলক্ষে এলাকায় তৈরি করা অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর করে।শুধু গতকালই নয় এর আগেও বেশ কয়েকবার তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাদের।বেশ কয়েকজনকে মারধর করা হলেও এক জন বিজেপি কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান।
এদিকে মারধর এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের অভিযোগ,গতকাল রাতে বিজেপিরাই তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা করে এবং তাদের কয়েকজনকে মারধর করে।মারধরের ঘটনায় একজন তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান।

