জলপাইগুড়ি, ২৮ আগস্ট
ক্রিয়া ও একতার বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি। তারই অংশ হিসেবে শুক্রবার জলপাইগুড়িতে আয়োজিত হল বর্ণাঢ্য পদযাত্রা।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে এবং ভারতীয় ক্রীড়া সংস্থার পরিচালনায় দেশব্যাপী আয়োজিত এই বিশেষ পদযাত্রায় অংশ নেয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন। এদিন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
শোভাযাত্রায় ছিল বিশেষ আকর্ষণ ‘বিবেক রথ’। রথের পাশাপাশি পদযাত্রায় অংশ নেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। শহরের পথে এই পদযাত্রার মধ্য দিয়ে ক্রীড়া, শৃঙ্খলা, ঐক্য ও সুস্থতার বার্তা তুলে ধরা হয়।
দেশজুড়ে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ক্রীড়ার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর পাশাপাশি একতার বার্তাও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

