১১/০৪/২৬ ডুয়ার্স
ডুয়ার্সের চা বলয়ে জোরকদমে চলছে প্রচার। এদিন সকালে চা বাগানে ভোট প্রচার চালান নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মূর্তি চা বাগানে প্রচার চালান তিনি।শ্রমিকদের সাথে কথা বলেন। চা বাগান শ্রমিকদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান । সেইসাথে শ্রমিকদের সমস্যার কথাও শোনেন তিনি। এদিন প্রার্থীর সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সাথে তৃণমূল নেতা কর্মীরা ছিলেন।
এরপর সেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মাটিয়ালি ব্লকের নাকাটি চা বাগানে যান।সেখানেও শ্রমিকদের কাজের জায়গায় গিয়ে ভোট প্রচার করেন তিনি।
উল্লেখ্য এই বিধানসভা আসনটি বিজেপির দখলে রয়েছে। আর এবার এই আসনটি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস।

