তুফানগঞ্জ, ১১ মার্চ :
SIR- এ সাধারণ মানুষদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রীর নেতৃত্বে। তুফানগঞ্জ 1-A ব্লক যুবকর্মীদের নিয়ে মারুগঞ্জ থেকে নাটাবাড়ি পর্যন্ত বাইক র্যালি করলেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। র্যালিটি মারুগঞ্জের জাতীয় সড়ক ধরে চিলাখানা হয়ে নাটাবাড়ি পৌঁছয়। র্যালিতে প্রায় কয়েক হাজার বাইকে জনসমুদ্রে পরিণত হয়। এ বিষয়ে রাজেশ তন্ত্রী বলেন বিজেপির কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গকে যেভাবে আর্থিকভাবে বঞ্চিত করেছে। তারপরেও তারা থেমে থাকেনি বাঙালি বিদ্বেষী দল বিজেপি বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের বিদ্বেষী কার্যকলাপ করছে। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তুফানগঞ্জ 1 A ব্লকের দশটি অঞ্চলের কর্মীদের নিয়ে একটি বাইক র্যালি করা হলো।

