কোচবিহার, ১৬ ফেব্রুয়ারী :
উদ্দেশ্য প্রনোদিত ভাবে জেলার মজবুত বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সোমবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ভারতীয় জনতা পার্টি। রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বড়োসড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বদের।
এদিন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়ক মিহির গোস্বামী, নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা। তাঁদের অভিযোগ, কোচবিহার জেলার বলিষ্ঠ বিজেপি নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পুড়ে দেওয়া হচ্ছে। শাসক দলের মদতে পুলিশ অধিকারিকদের একাংশ এই ঘটনায় লিপ্ত বলে অভিযোগ তুলেছে তারা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটতেই রাস্তায় নেমে এর বিরুদ্ধে আন্দোলন করা হবে বলে জানিয়েছে তারা।

