জলপাইগুড়ি, ৬ জানুয়ারী :
এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, এমনকি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী তালিকাও প্রকাশিত হয়নি । তার আগেই রীতিমতো ঢাক ,ঢোল বাজিয়ে দেওয়াল লিখন শুরু করল বিজেপি। এদিন ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডে ধূপগুড়ি টাউন মন্ডল বিজেপির তরফে শুরু করা হল দেওয়াল লিখন। যেহেতু প্রার্থীর নাম নেই সেজন্য দেওয়ালে পদ্ম প্রতীক এঁকে প্রচার শুরু করল বিজেপি। এবিষয়ে ধূপগুড়ি টাউন মন্ডল বিজেপির সভাপতি পাপাই বসাক বলেন, ২০২৬ মানে পরিবর্তনের সাল। তাই নির্বাচন ঘোষণার আগেই প্রচার শুরু করলাম। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ১০০% নিশ্চিত এবার পরিবর্তন হচ্ছে। যদিও বিজেপির দেওয়াল লিখনকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেসের ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি শুভ দে সরকার বলেন, বিজেপি শুধু প্রচারে থাকতে চায়। আমরা মানুষের পাশে আছি। আমরা সাধারণ মানুষদের সঙ্গে SIR নিয়ে ব্যস্ত। দেয়াল লিখন আমাদেরও হবে আমরা এসব নিয়ে ব্যস্ত না। আমরা চাই মানুষের জন্য কাজ করতে।
এদিকে নতুন বছর পরতেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো তা একপ্রকার বলাই যায়।

