মাথাভাঙ্গা, ২২ মার্চ :
আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ ,শুধু তাই নয় নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে।দলীয় প্রার্থীও ঘোষণা করেছে বিভিন্ন দল,চলছে সমস্ত প্রার্থীর সমর্থনে জোরকদমে প্রচার।তার মাঝেই প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলে চলছে যোগদান পর্ব।সেইমতো মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মনের হাত ধরেও চলো তৃণমূলে যোগদান ।এদিন তার বাসভবনে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।যেখানে সিপিআইএম , বামফ্রন্ট,বিজেপি ছেড়ে ১০০ জন তৃণমূলে যোগদান করে বলে দাবি। তৃণমূলে আসা ব্যক্তিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সাবলু বর্মন।

