কোচবিহার, ২৬ জানুয়ারী :
কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে মিম সমর্থিত আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে শওকত আলীর নাম ঘোষণা হতেই রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে।
প্রার্থী ঘোষণার পরই নিউ কোচবিহারে পৌঁছতেই তাকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ফুল-মালা ও স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রার্থী শওকত আলী জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিচার করেই তিনি নাটাবাড়ি কেন্দ্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা ও অভিযোগ দূর করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি উন্নয়নের লক্ষ্যে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই কেন্দ্রে প্রার্থী হয়েছি।”
এদিন তার আগমনে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শীঘ্রই শওকত আলীর সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকারে জানা যাবে, নাটাবাড়ি কেন্দ্র নিয়ে তার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি কী।

