মাথাভাঙ্গা,৫ই মে
দুর্নীতির আতুর ঘর গ্রাম পঞ্চায়েত অফিস, স্বচ্ছভাবে এর পরিচালনা করতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলানো হলো বিজেপির পক্ষ থেকে। এদিন মাথাভাঙ্গা এক নং ব্লকের হাজরাহাট এক নং গ্রাম পঞ্চায়েত অফিসের মুল গেটে তালা ঝোলানো হয়। উল্লেখ্য যে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সর্বত্র ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল বিজেপির পক্ষ থেকে। তৃণমূল ছাপ্পা ভোটে গ্রাম পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দখল করেছিল বলে তাদের অভিযোগ। আর সেই অভিযোগে এদিন এই তালা ঝোলানো হয় বলেও জানা গেছে।
তালা ঝোলানো বিষয়ে বিজেপির ৪ নং মন্ডলের সম্পাদক স্বাগতম সরকার বলেন আপনারা সকলেই জানেন যে, গত পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ছাপ্পা রিগিং হয়েছে। শাসক দল বিজেপির জেতা পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে এমনকি গ্রাম পঞ্চায়েত অফিস হলো দুর্নীতির আতুর ঘর তাই এর পরিচালনা স্বচ্ছ ভাবে করতে তালা ঝোলানো হলো। ছাপ্পা ধাপ্পার পঞ্চায়েত প্রধান আমরা মানি না।আগামী যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা অঞ্চল পরিচালনা করতে চাই স্বচ্ছভাবে এমনটাও জানান তিনি।

