মাথাভাঙ্গা, ৫ এপ্রিল :
প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার সময় মাথাভাঙ্গা শহরে বিজেপি কর্মীদের বাধা।এমনকি মেরে একজন বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহর সংলগ্ন ছাট খাটেরবাড়ি এলাকায়।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের বাস সেখান থেকে বের হয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে আহত বিজেপি কর্মী মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
তবে তৃণমূলের পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

