মাথাভাঙ্গা, ৩ মে :
জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আই,এন,টি,ইউ,সি-র প্রতিষ্ঠা দিবস পালন হলো স্বারম্বরে।এদিন কোচবিহার জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মাথাভাঙ্গা শহরেও কংগ্রেস কার্যালয়ের সামনে দিনটি পালন করা হয়।জানা গেছে এদিন ৭৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
এবিষয়ে কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃত্বরা জানান দেশ স্বাধীনতার তিন মাস আগে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব মহাত্মা গান্ধীজি, জে,বি কৃপালিনি, সর্দার বল্লভ ভাই প্যাটেল,পন্ডিত জওহরলাল নেহরু সহ কংগ্রেস নেতৃত্ব শ্রমিকদের স্বার্থে কলকারখানার মালিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য ৩রা মে ১৯৪৭ সালে গঠন করে রাষ্ট্রীয় মজদুর কংগ্রেস।যা বর্তমানে আইএনটিইউসি এবং পৃথিবীর বৃহত্তম শ্রমিক সংগঠন তার আজ প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।

