শিলিগুড়ি, ১০ মার্চ :
বিজেপির উদ্যোগে শিলিগুড়িতে আয়োজিত হল পরিবর্তন রথযাত্রা। এদিন সেভক রোডে অবস্থিত খাটু শ্যাম মন্দিরে পূজো দিয়ে রথযাত্রার সূচনা হয়।রথযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্যরা।
রথযাত্রাটি শিলিগুড়ির সেভক রোড, বিধান রোড ও হিলকার্ট রোড হয়ে জংশন পার করে মাটিগাড়া–নকশালবাড়ির খাপরাইল এলাকায় পৌঁছায়। সেখান থেকে বাগডোগরা বিহার মোড় হয়ে নকশালবাড়ি হয়ে খড়িবাড়ি পর্যন্ত এই যাত্রা যায়। খড়িবাড়িতে একটি সভার মাধ্যমে পরিবর্তন রথযাত্রার সমাপ্তি হয়।

