মাথাভাঙ্গা, ৩ ফেব্রুয়ারী :
প্রয়াগরাজে মাঘ মেলায় যাওয়ার পথে পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তির দেহ তিনদিন পর ফিরল শীতলকুচির বাড়িতে।আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শীতলকুচির বিডিও অফিস এলাকায় নিহত ব্যক্তির দেহ ফেরে।ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
জানা যায় তিন দিন আগে শীতলকুচি বিডিও অফিস পাড়া এলাকার পাঁচজন একটি গাড়ি ভাড়া করে মাঘ মেলায় যাওয়ার জন্য রওনা দেয় । কিন্তু মাঘ মেলায় যাওয়ার পথে বেনারস শহরের খানিক দুরে পথ দুর্ঘটনার কবলে পরে ওই গাড়িটি। গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে একজন নিহত হন এবং বাকি চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। এই খবর বাড়িতে পৌঁছালে সঙ্গে সঙ্গেই বাড়ির লোকেরা বেনারসের দিকে রওনা দেয় এবং মঙ্গলবার সকাল দশটার দিকে ওই ব্যক্তির দেহ সমেত বাকি চারজন আহত ব্যক্তিকে শীতলকুচির বাড়িতে নিয়ে আসেন। জানা যায় ওই নিহত ব্যক্তির নাম কনক বৈশ্য বয়স ৩২ বছর, তার বাড়ি শীতলকুচি বিডিও অফিস এলাকায়। বাকি চারজন আপাতত সুস্থ আছে বলে জানা গেছে।

