০৪.০৫.২৫
ওয়েব ডেস্ক:
দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ। পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের। এবার লাইনে আসবে পাকিস্তানের সেনা। কারণ, BSF-এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা।বিএসএফ সূত্রে খবর, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও ক্ষান্ত হয় না সে। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান। তখনই তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা।
উল্লেখ্য, তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। শনিতেই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক-জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে আমল দেয় না BSF। যার জেরে আপাতত ভারতেই আটকা পড়ে রয়েছে ওই জওয়ান।

