শিলিগুড়ি, ২৪ ডিসেম্বর :
শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬ আগামী ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এবারে তাদের ২৩ তম নাট্য মেলা আয়োজিত হতে চলেছে। এই নাট্যমেলা উপলক্ষে আগামী ১ জানুয়ারি ২০২৬ শিলিগুড়ির সকল নাট্য দল ও নাট্যমদী মানুষদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এবং ২ জানুয়ারি সন্ধ্যা ছটায় এই নাট্যমেলার শুভ উদ্বোধন হবে। উদ্বোধক হিসেবে থাকছেন বিখ্যাত নাট্যকার নির্দেশক সুমন মুখোপাধ্যায় ও অন্যান্য অভিনেতা সহ শিলিগুড়ি শহরের একাধিক নাট্য ব্যক্তিত্বরা।

