জলপাইগুড়ি ,
আবর্জনার সামনে দেবতার ছবি দেওয়া ব্যানার টাঙিয়ে নোংরা আবর্জনা ফেলিবেন না এরকম বার্তা দেওয়া হয়। অভিযোগ পেয়ে শনিবার দেবতার ছবি সহ ব্যানার খুলে দিল জলপাইগুড়ি বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের সদস্যরা। স্থানীয়দের দাবি, জলপাইগুড়ি শহরের রায়কত পাড়ার এক নির্মীয়মান বহুতলের সামনে ফাঁকা থাকায় প্রায় দিনই নোংরা আবর্জনা সেখানে ফেলতেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মৌখিক ভাবে বলার পরেও সেখানেই বার বার আবর্জনা ফেলা হচ্ছিল। বাধ্য হয়ে দেবতার ছবি দেওয়া ব্যানার আবর্জনার সামনে টাঙানো হয়। সেখানে থেকে বার্তা দেওয়া হয় নোংরা আবর্জনা ফেলিবেন না এখানে। আবর্জনার পাশে সতাতন ধর্মের দেবতার ছবি দেওয়া মানে সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে বলাই বাহুল্য।
এই কারণে এদিন বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের উদ্যোগে সেই ছবি খুলে দেওয়া হয়েছে। এরকম ঘটনা যেখানেই নজরে পড়বে যথাযোগ্য ব্যবস্থা দেবেন তাঁরা বলে দাবি। পরিষদের সদস্য অভিজিৎ রায় বলেন, “দেবতার স্থান ঘরের ভিতরে। নোংরা আবর্জনায় পাশে নয়, এই কারণে আমরা খুলে দিলাম যে লাগিয়েছেন তাঁর সঙ্গে কথা বলে।”

