কোচবিহার, ১০ মার্চ :
কোচবিহার বার অ্যাসোসিয়েশনের শান্তিপূর্ণভাবে চলছে বার কাউন্সিলের নির্বাচন। এবারের নির্বাচনের তারিখ ছিল নয় এবং দশই মার্চ। আজ নির্বাচনের শেষ দিন। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই এই নির্বাচন চলছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ২৩ জন প্রার্থী ভারতীয় জনতা পার্টির ১১ জন এবং সিপিআইএমের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচন ঘিরে কোচবিহার বার অ্যাসোসিয়েশনে এক আলাদা পরিবেশের দৃশ্য লক্ষ্য করা যায়।

