২৮/০৪/২৬,উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ।
ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হওয়াহ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং আবহাওয়ায় ফিরেছে শীতের আমেজ।ইতিমধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
আগামীকাল উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার,কালিম্পং,উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর জেলায়
তাপমাত্রা আরও কিছুটা কম থাকতে পারে আগামী কয়েক দিন।সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি থাকয়ে।
আগামীকাল বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া মূলত দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থানের কারণে প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮° সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।দার্জিলিং ও কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন আকাশ।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি ।কোচবিহার ও উত্তর দিনাজপুরবিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে ।আগামীকাল কোচবিহারের আবহাওয়া প্রধানত মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিনে জেলায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়ের আশঙ্কা।
সর্বোচ্চ তাপমাত্রা: প্রায় ২৭° সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা: প্রায় ২১° থেকে ২২° সেলসিয়াসের আশেপাশে।সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভোররাতে এবং সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ভোর ও সকাল: আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দুপুর: সাময়িকভাবে বৃষ্টি কমতে পারে বা আংশিক রোদ দেখা যেতে পারে।
বিকেল ও রাত: বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে
onair now এর কিছু প্রয়োজনীয় সতর্কতা:
আগামী কয়েকদিন কোচবিহারসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।
বৃষ্টি বা ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন এবং গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়াবেন না
বাইরে বেরোনোর সময় অবশ্যই ছাতা বা রেইনকোট সাথে রাখুন।চাষাবাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে শিলাবৃষ্টির আশঙ্কায়।

