১৬.০৪.২৫,আলিপুরদুয়ার:
হাতি হানা দিয়ে ক্ষতি করল ভুট্টা ক্ষেত ও ধান ক্ষেত মাথায় হাত কৃষকদের।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় হানা দেয় একপাল হাতি।হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার প্রায় চার বিঘা ভুট্টা খেত ও ধান খেত। ক্ষতিগ্রস্থরা হলেন ,মঈন ইসলাম, সিরাজুল হক,ভানু ছেত্রী, আলেমুল হক। ক্ষতিগ্রস্থরা জানান, মঙ্গলবার রাতে জলদাপাড়া জঙ্গল থেকে পনেরো থেকে কুড়িটি হাতির একটি দল ভুট্টা খেতে হানা দেয়।হানা দিয়ে সাবার করে বিঘার পর বিঘা ভুট্টাখেত।তবে সঠিক সময়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ কৃষকদের। অভিযোগ বনকর্মীরা সময়মত আসলে এত ক্ষতি হত না।

