দিনহাটা, ৯ মে :
২০২৬ এ মাধ্যমিকের ফলাফলে উত্তরবঙ্গের মধ্যে দিনহাটার ফলাফল নজর কেড়েছে। মেধার তালিকায় রয়েছে। খুশির হাওয়া দিনহাটা শহর জুড়ে। দিনহাটার গোপালনগর এমএসএস হাই স্কুলের সুচিস্মিতা পন্ডিত এ বছর ষষ্ঠ স্থান অর্জন করেছে। প্রাপ্ত নম্বর ৬৯২। মেয়েরা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করায় অত্যন্ত খুশি মা-বাবার সহ পরিবারের সকলে।
ভালো ফল আশা করলেও রাজ্যে স্থান অধিকার আশা করতে পারিনি সুচিস্মিতা ছয় জন গৃহ শিক্ষক ছিল তার।সারাদিন সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করতেছে। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসা সে।প্রিয় লেখক কেকা বাসুদেব এবং সত্যজিৎ রায়।
ছোটবেলার অ আা থেকে শুরু করে পড়াশোনার সবদায়িত্ব নিয়েছিলেন বাবা। মেয়ের আজকের এই সাফল্যে বাবার চোখে দেখা গেল খুশির জল।
মা পেশার শিক্ষিকা। ঠিকঠাক সময় দিতে পারতেন না মেয়েকে। নিজের মতো করে পড়াশোনা করে আজকের এই সাফল্য।

