on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ফের জোরালো শিলিগুড়িকে পৃথক জেলার দাবি, ২০ জুলাই নাগরিক সভার ডাক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজনীতিরাজ্যশিলিগুড়ি

ফের জোরালো শিলিগুড়িকে পৃথক জেলার দাবি, ২০ জুলাই নাগরিক সভার ডাক

Online Desk
Last updated: July 17, 2026 10:18 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি , ১৭ জুলাই 

ফের একবার শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবিতে সরব হল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। পাশাপাশি শিলিগুড়িতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর দাবিও তুলেছে সংগঠন। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই দুই দাবিকে সামনে এনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেন সংগঠনের নেতৃত্ব।

সংগঠনের সম্পাদক রতন বণিক জানান, শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি নতুন নয়। ২০১২ সাল থেকেই বিভিন্ন মহলে আবেদন, ডেপুটেশন এবং গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে এই দাবি জানিয়ে আসছেন তাঁরা। আগের সরকারের আমলেও একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হলেও কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁর।

সংগঠনের দাবি, শিলিগুড়ি মহকুমা, ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বিন্নাগুড়ি মৌজা, ভক্তিনগর থানা এবং এনজেপি থানা এলাকা নিয়ে একটি পৃথক শিলিগুড়ি জেলা গঠন করা হোক। তাঁদের বক্তব্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে শিলিগুড়ির গুরুত্ব প্রতিদিনই বাড়ছে। প্রশাসনিক কাজের চাপও বেড়েছে। তাই সাধারণ মানুষের স্বার্থে পৃথক জেলা ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অত্যন্ত প্রয়োজনীয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিকে সামনে রেখে আগামী ২০ জুলাই বিকেল ৪টায় শিলিগুড়ির মধ্যকেন্দ্র রামকিঙ্কর হলে একটি নাগরিক সভার আয়োজন করা হয়েছে। সেখানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, নাগরিক এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভায় গৃহীত প্রস্তাব বা রেজোলিউশন রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, স্থানীয় বিধায়কসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ও মহলেও শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠেছিল। তবে নতুন সরকার গঠনের পর রাজ্যে নতুন জেলা ঘোষণার পরেও সেই তালিকায় স্থান পায়নি শিলিগুড়ি। ফলে দীর্ঘদিনের এই দাবিকে আবারও সামনে এনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা শুরু করেছে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ।

You Might Also Like

নির্মীয়মান জাতীয় সড়কের গর্তে পড়ে মৃত্যু বাইক আরোহীর, চাঞ্চল্য মাটিগাড়ায়
নাগরিক পরিষেবা নিয়ে পুর কমিশনারের দ্বারস্থ তৃণমূল
আমবাড়ির করতোয়া নদীতে অষ্টমীর গঙ্গাস্নান, শুরু সাতদিনের মেলা
মাথাভাঙ্গার কৃষক বাজারে শুরু উচ্ছেদ অভিযান, সরছে অবৈধ দোকান
নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান! এসটিএফ-এর জালে বিতর্কিত ‘পুষ্পা’
TAGGED:#Northbengal#ONAIRNOW#siliguri#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারদিনহাটারাজ্যশৈশব

কাবাডি খেলতে নেমেছিল ১৬ বছরের সঞ্জীব… ম্যাচের মাঝেই হঠাৎ কী হল?

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?